
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আলাউর রহমান (আওলাদ আলী) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আওলাদ আলী উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেগমপুর বাজার এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।