1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ  পোস্তদানা জব্দ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে ভারত থেকে অবৈধভাবে আনা ৬০০ কেজি পোস্তদানা জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সেনাবাহিনীর ১৭ এফআইইউ-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি দল অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে হরিপুর থেকে সিলেটগামী একটি ডিআই পিকআপ তল্লাশি করে পিকআপের ভেতর থেকে প্রায় ৬০০ কেজি ভারতীয় পোস্তদানা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা।

 

চেকপোস্টে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত পিকআপ ও পোস্তদানা সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, জব্দ করা মালামাল ও যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর