
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্গত ৪নং দরবস্ত ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে হারুনুর রশিদকে সভাপতি ও কামাল আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মালিক (মেম্বার)। সহ-সভাপতি হয়েছেন নাসির উদ্দিন, নুর উদ্দিন, নজরুল ইসলাম, জানই মিয়া ও আব্দুল করিম। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পারভেজ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শামিম আহমদ।
এছাড়া দপ্তর সম্পাদক সুলেমান আহমদ, প্রচার সম্পাদক ইয়ামিন আহমদ, যুব, ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, সমাজ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেনসহ মোট ৫১ সদস্য নিয়ে কমিটি গঠিত হয়েছে।
সভায় উপস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি মুক্তিযোদ্ধাদের অধিকার সংরক্ষণ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দরবস্ত ইউনিয়নে মুক্তিযোদ্ধা দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযোদ্ধারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন।