1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময়

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

 

টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় তাহিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ এ সভা চলে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক সৈকত হাসান, রুকন উদ্দিন, এনজিও সংস্থা সিএনআরএস এর সমন্বয়কারী সাইফুল চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, যোগদানের পর থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ উপজেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর