1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিশিষ্ট ব্যবসায়ী আয়াছ মিয়ার জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

 

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব আয়াছ মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি বিশ্বনাথ পৌরশহরের সাবেক ‘ভোজন ঘর রেস্টুরেন্ট’-এর স্বত্তাধিকারী এবং বর্তমান সিলেট জজ কোর্টের সরকারি ক্যান্টিনের কর্ণধার ছিলেন। এছাড়াও তিনি ওসমানীনগর উপজেলার খাদিমপুর পশ্চিমপাড়া গ্রামের একজন স্বনামধন্য সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ২:১৫ মিনিটের সময় মরহুমের নিজ গ্রামের শাহী ঈদগা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ভাগনা মাওলানা মোদাচ্ছির আলী। জানাজার পূর্বে তার শুভাকাঙ্খী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শেষ বারের মতো একনজর দেখতে ভিড় করেন।
জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ পরিবার পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর