1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপিত: সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা

সিলেট (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

‘সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও উদযাপিত হলো জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির এবং সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন।
এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা.শাহ ইমরান, অধ্যাপক ডাঃ ধ্রæব দাস, সহযোগী অধ্যাপক ডাঃ এ এস এম মাইনুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের রেজিস্টার ডাঃ চৌধুরী জাবের হোসেন তানিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিজিক্যাল মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যা ঔষধের পাশাপাশি ব্যায়াম, ফিজিওথেরাপি, অকুপেশনালরা।

পরে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষক, ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, এবং সঞ্চালনা করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফিজিক্যাল মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা, যা ঔষধের পাশাপাশি ব্যায়াম, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও আধুনিক পদ্ধতির মাধ্যমে রোগীর পুনর্বাসনে সহায়তা করে। বাত, ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিসসহ স্নায়ুজনিত নানা রোগের চিকিৎসায় এ বিভাগের ভূমিকা অনন্য।

বক্তারা আরও বলেন, আধুনিক চিকিৎসার সঙ্গে সমন্বিত পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারিত হলে দেশের অসংখ্য মানুষ কর্মক্ষম জীবনে ফিরে আসতে পারবেন। এজন্য চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠান শেষে ফিজিক্যাল মেডিসিন বিভাগের উদ্যোগে রোগীদের বিনামূল্যে পরামর্শ ও থেরাপি সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ১৩ নভেম্বর দেশে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন করা হয় চিকিৎসা বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর