1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

লাখাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ন্যায় লাখাই উপজেলায়ও এ দিনটিকে কেন্দ্র করে নানা সচেতনতামূলক আয়োজন করা হয়।
“কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়।

লাখাই উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে
১৬ অক্টোবর রোজ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন এর সভাপতিত্বে ও উপজেলা সেনিটারী ইন্সপেক্টর বিধান কুমার সোম এর পরিচালনায় র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক মাসুদুর রহমান,লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ সাকিব আদনান, মেডিকেল টেকনোলজিস (ইপিআই) শেখ আতাউর রহমান, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মেহরুন নেসা,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ ও ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন ডায়াবেটিস প্রতিরোধ ও করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
তিনি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম,ওজন নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন এবং নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন সকল রোগের মা হচ্ছে ডায়বেটিস, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে সচেতনতার কোন বিকল্প নাই,খাবার গ্রহনে সাবধানতা অবলম্বন করার,ক্যালরি হিসেব করে খাওয়ার,পুষ্টিকর খাবার খাওয়ার এবং কায়িক পরিশ্রম করার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর