1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা চলে।

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর পরিচালনায় গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় বক্তব্য দেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, বিএনপি নেতা অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমদ, জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর তোফায়েল আহমেদ খাঁন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল বাশার, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরপ্রধান, সুধীজন ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলার উন্নয়ন বিষয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর