1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

সিলেটের গোলাপগঞ্জে ‘কর্মস্থলে ডায়াবেটিস, সচেতনতা গড়ে তুলুন’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ও গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এস এস ফার্মেসীর সম্মুখ থেকে এ র‌্যালি বের হয়। র‌্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

পরে বেলা ১১টায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে পৌর সদরের নূর ম্যানশনের সামনে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ সহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ডায়াবেটিস সেন্টারে ফ্রি ডায়বেটিস পরীক্ষা করা হবে।

সময় র‌্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন- এস এস ফার্মেসির সত্তাধিকারী মো: ছালিক আহমদ, আল আমিন ফার্মেসির সত্তাধিকারী মো: জাবেদ আহমদ, সমাজসেবক ইশতিয়াক আহমদ সুমন, সিল্ক ফার্মাসিউটিক্যালসের গোলাপগঞ্জ এরিয়া ম্যানেজার মিলাদ হোসেন টিটু, গোলাপগঞ্জ ফারিয়ার সভাপতি সুমন মজুমদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর