1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের বিশেষ ঘোষণা

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের প্রাক্তন মেধাবী ছাত্র এডভোকেট নিজাম উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সভাপতি তরিকুল ইসলাম, সহ সম্পাদক ইলিয়াস আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিন, ছাত্রদলের সভাপতি সুয়েব আহমদ, হযরত শাহজালাল (রঃ) কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং ফতেহপুর (হরিপুর) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুয়েব আহমদ। তিনি বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের মানসিক অনুপ্রেরণা দিতে ছাত্রদল সবসময় শিক্ষার অগ্রযাত্রায় পাশে রয়েছে। আগামী বছরের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ অর্জন করবে, তাদের আমরা সম্মাননা ও পুরস্কার দিয়ে উৎসাহিত করব।

তিনি আরও ঘোষণা দেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ–৫ (এ+) অর্জন করবে, ছাত্রদলের পক্ষ থেকে প্রত্যেককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে সম্মাননা প্রদান করা হবে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ঘোষণা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করবে এবং পড়াশোনার প্রতি আরও উৎসাহ তৈরি করবে।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও প্রাণবন্ত এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসাহ-উদ্দীপনায় মুখরিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর