1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাদকের আগ্রাসন রুখে দিতে হবে -বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

 

সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন, নতুন বাংলাদেশের অন্যতম কারিগর যুব সমাজকে রক্ষার জন্য মাদকের আগ্রাসন রুখে দিতে হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয় আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন৷

বিভাগীয় কমিশনার বলেন, দিন দিন মাদকসেবীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে স্কুল- কলেজের শিক্ষার্থীরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের এ আগ্রাসন থেকে রক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপশি মাদকবিরোধী আন্দোলন বেগবান করতে হবে।

তিনি বলেন, চোরাচালান একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। দেশের অর্থনীতির স্বার্থে চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। জাল নোটের প্রচলন বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, জাল নোট চেনার উপায় সাধারণ জনগণকে জানানোর জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে হবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানাসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর