1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কানাইঘাট উপজেলা প্রশাসনের অভিযানে পাথর জব্দ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

 

কানাইঘাট প্রতিনিধি:কানাইঘাট উপজেলা প্রশাসনের অভিযানে লোভাছড়া কোয়ারী থেকে বিনা অনুমতিতে পাথর সরবরাহ করার দায়ে সরবরাহকৃত পাথর জব্দ ও ১টি ট্রাক্টরের ইঞ্জিন ও পাথর ভাঙ্গার ১টি ক্রাশার মেশিন বিকল করা হয়।জানা যায়,অবৈধ ভাবে পাথর সরবরাহ রোধে সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।বুধবার বিকাল ৪ টায় উপজেলার লোভারমুখ বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে পাথর বাহী ট্রাক্টরের ইঞ্জিন বিকল করে পাথর জব্দ করা হয়,এছাড়ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর এলাকায় ৫০০ ফুট পাথর জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মুজির উদ্দিনের জিম্মায় রাখা হয়।অভিযান পরিচালনা কালে সাথে ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান,বিএমডির চিঠি পাওয়ার পর থেকে লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত পাথর অপসারণ ও পরিবহন বন্দে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি রেখেছে।কেউ চোরাই ভাবে গোপনে নেওয়ার চেষ্টা করলে অভিযান পরিচালনা করা হচ্ছে।পাথর সরবরাহের খবর পেয়েই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পাথর জব্দ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর