1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বোরো (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রোকন উদ্দিন, সৈকত হাসান, কামাল হাসান রাফি, মনিরাজ শাহ, এছাড়াও স্থানীয় কৃষকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

 

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ১ হাজার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বোরো (উফশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এই সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল আবাদে উৎসাহ বাড়াতে সহায়ক হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, “কৃষিকে একটি উৎপাদনমুখী ও টেকসই খাতে রূপান্তরের জন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি— তাই সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এই এলাকার কৃষকরা যাহাতে সময়মতো বীজ ও সার পায় সেব্যাপারে কথা বলবো কর্তৃপক্ষের সাথে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর