1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দিনদুপুরে প্রাইভেটকার থামিয়ে শিশু অপহরণের চেষ্টা, মধ্যরাতে যুবক আটক

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

অনলাইন ডেস্ক :

সিলেটের নবাব রোডে এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরের লালদিঘির পাড় এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে লামাবাজার ফাঁড়ি পুলিশ।

 

আটক হিসাম আহমদ (২০) লালাদিঘীর এলাকার আলিম মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবরোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দিনদুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার থামিয়ে এক শিশুকে অপহরণের চেষ্টা করছে দুই যুবক। যদিও স্থানীয়দের বাধায় অপহরণকারীরা ব্যর্থ হয়।

 

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে লালাদিঘীর পাড়ের মাহমুদ ভিলা–এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অপহরণের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর