1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দীর্ঘ ৫ মাস পর কারামুক্ত সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

সিলেট : পাঁচ মাস কারাভোগের পর অবশেষে হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি গত ২৬ জুন সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ পাঁচ মাসের আইনি লড়াই শেষে আজ (১৯ নভেম্বর) তিনি জামিনে মুক্তি পান।

 

পারিবারিক সূত্র জানায়, মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগে উল্লেখিত ৪ ও ৫ আগস্ট তিনি জকিগঞ্জে ছিলেন না। সেসময় তিনি সিলেট শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অন্যত্র সরানোর কাজে ব্যস্ত ছিলেন। তাই ঘটনাটির সঙ্গে তার সম্পৃক্ততা নেই তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মুক্তি পেয়ে মাওলানা আব্দুস সবুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

 

উল্লেখ্য, মাওলানা আব্দুস সবুর একজন সহজ-সরল, ভদ্র ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে জকিগঞ্জের মানুষের নিকট পরিচিত। তিনি টানা দুইবার জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট মহানগরীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর