1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দুবাগের চরিয়ায় সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ ফখরুল ইসলামের সমর্থনে নির্বাচনী সভা

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নের চরিয়া ওয়ার্ডে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব চরিয়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনীসভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী দলিলুর রহমান দলই।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন,এলাকার অবহেলিত জনপদগুলোর উন্নয়ন,মানুষের ন্যায্য অধিকার ও নিরাপদ সমাজ গঠনে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সাহস। খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।

দুবাগ ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আফজল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান। এছাড়া বক্তব্য রাখেন এলাকার মুরব্বি মঈনুল ইসলাম ও মনজুরুল হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম কবির,

দুবাগ যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ আল ফারুক,উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি জাহিদ আহমদ,যুবনেতা আজহারুল ইসলাম ও কামরুল হক

,সাবেক দুবাগ ছাত্র জমিয়ত সভাপতি সুলেমান আহমদ,বর্তমান সভাপতি আবু জাফর ইমন সহ স্থানীয় জমিয়ত,যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দসহ ওয়ার্ডের মুরব্বিয়ানে কেরাম ও শতাধিক যুবকও সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন। বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর