1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তিয়াপুরি হিসেবে সংসদে গিয়ে কথাবলার সুযোগ দিন: জয়নাল আবেদীন

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

জৈন্তাপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেছেন, পান পানি নারী এই তিনে জৈন্তিয়াপুরি, এই কথাটি সংসদে গিয়ে একজন জৈন্তিয়াপুরি হিসেবে কথা বলার সুযোগ দিন। এই কথা বাহির থেকে এসে কেউ সংসদে গিয়ে বলবেনা। মতভেদ থাকতে পারে এসব ভুলে গিয়ে দেশ গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের কাছে আমি ওয়াদা করতে পারি কোন ধরনের দুর্ণীতির আশ্রয় নিয়ে রাষ্ট্রের অথবা কারো সম্পদ ভক্ষন করে আমার পেটে ডুকবে না। আমি আপনাদের সন্তান, ১০ বছর খাদেম হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিষয়ে ভালোমন্দ আপনারাই বেশি জানেন।

তিনি ২১ নভেম্বর শুক্রবার বিলাল ৩টায় জৈন্তাপুর তুহাসি হাটি খাসিয়া সেবা সংঘ মিলনায়তনে জামায়াতে ইসরামীর উদ্যেগে আয়োজিত খাসি ও সনাতন জনগোষ্ঠীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাসিয়া সেবা সংঘের সাবেক সভাপতি অনুক খাসিয়ার সভাপতিত্বে ও নিজপাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুহেল আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অবঃ শিক্ষক সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমদ, রতন ঘোষ, খাসিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রমভাই, সাবেক সভাপতি শঙ্কর খৈরম, মাওলানা আব্দুল খালিক, শ্যামল ঘোষ, কালিবাড়ি পুঁজা উদযাপন কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক সজিব মোহন দর, শংকর দাস, বাদল মনি দত্ত, রতন খাসিয়া, শুভ্রত মোহন দর প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর