1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫ঃ জনমনে আতংক।

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

 

লাখাইয়ে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে একদিনেই শিশু সহ ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আকস্মিক বেওয়ারিশ কুকুরের এমন আক্রমনে আতংক দেখা দিয়েছে সাধার মানুষের মাঝে।

আহতরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আহত অন্যনরা হলেন বামৈ ইউনিয়নের বামৈ গ্রামের মৃত মাস্টার মিয়ার ছেলে নাজিল মিয়া (৫০) আব্দু নুরের ছেলে মহিনুল (৮) শম্ভু সরকারের ছেলে সাগর সরকার (২৫) কানন সরকারের স্ত্রী শেফালী সরকার (২২) মকরম চৌধুরীর ছেলে তামিম চৌধুরী (৭) হাবিবুর রহমান (৫৫) সুহেল মিয়ার মেয়ে মারিয়া আক্তার (১৫) মাহিনুর (৮) আফজল মিয়ার ছেলে মারজুল (৭) মমিন মিয়ার মেয়ে মরিয়ম (২) সেলিম মিয়ার ছেলে সিফাত (৪)।

স্থানীয় সুত্রে জানা গেছে,শনিবার সকালের দিকে উপজেলার বামৈগ্রামে কুকুরের কামড়ের শিকার হয়েছেন উল্লেখিত লোকজন, পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা নেন অন্যান্যরা হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে বলে জানা যায়।

এব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের সাথে আলাপ কালে কুকুরের কামড়ে আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে ১৫ জনকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং এই সংক্রান্ত যতেষ্ট প্রয়োজনীয় ভ্যাকসিন রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে।

এসময় বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, কুকুরের কামড়ে আক্রান্ত হলে তাৎক্ষণিক প্রচুর সাবান পানি দিয়ে ক্ষতস্থান ধৌত করতে হবে এবং ক্ষতস্থানে কোন বেন্ডেজ না করার পরামর্শ দেন তারা ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর