1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ সাগর, (শ্রীমঙ্গল), মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

চায়ের রাজধানী ও দেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গলে ‘পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন প্রমুখ।

অতিথিরা বলেন, সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন, মানসম্মত ফিচার এবং ইতিবাচক গল্প উপস্থাপনের মাধ্যমে পর্যটন সাংবাদিকরা দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে পারেন। কর্মশালায় স্থানীয় সাংবাদিক, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর