1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন জৈন্তাপুর দলকে সংবর্ধনা

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী জৈন্তাপুর উপজেলা ফুটবল দলকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ডা. বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেচের অধক্ষ্য আবু সুফিয়ান বেলাল পরিচালনা সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,  দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, তামাবিল চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু এবং সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ব্যবস্থাপক আব্দুর রহমান।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর উপ-ব্যবস্থাপক সেলিম আহমদ , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন , টিমের প্রধান কোচ বদরুল আলম ফয়েজ, বিজয়ী দলের অধিনায়ক হিলাল আহমেদসহ জনস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এবারের টুর্নামেন্টে জৈন্তাপুর উপজেলা ফুটবল দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা, দলীয় চেতনা ও খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অর্জন শুধুমাত্র জৈন্তাপুর নয়, সিলেট অঞ্চলের ক্রীড়াঙ্গনকে করেছে আরও সমৃদ্ধ। তারা আরও বলেন, সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুরের তরুণদের প্রতিভা বিকাশে, ফুটবলে আগ্রহ বৃদ্ধি এবং ইতিবাচক ক্রীড়াবান্ধব পরিবেশ গঠনে এমন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর