1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব: উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশিং কনটেস্ট’

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমী ‘ফিশিং কনটেস্ট’ বা মাছ ধরা প্রতিযোগিতা উচ্ছ্বাসমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তরুণ ও প্রবীণ মিলিয়ে ২৬ জন প্রতিযোগী অংশ নেন। আনন্দ-উল্লাসে ভরপুর প্রতিযোগিতা চলে দুপুর ২টা পর্যন্ত।

এবারের আসরে ডুংরিয়া গ্রামের সালা উদ্দিন জনি সর্বোচ্চ ৯ কেজি ৭৬০ গ্রাম ওজনের ১৩টি মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি ২ কেজি ৪২০ গ্রাম ওজনের সর্ববৃহৎ মাছ ধরার রেকর্ডও তার দখলে।
সদরপুর গ্রামের ছালিক মিয়া ৪ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১টি মাছ ধরে দ্বিতীয় হন।
তৃতীয় স্থান অর্জন করেন সুলতানপুর গ্রামের আবুল হোসেন, যিনি মোট ৪ কেজি ২৮৮ গ্রাম ওজনের ৫টি মাছ ধরেন।

বিকাল ৫টায় ঝিলমিল অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ৩টি ও ১টি করে মাছ ধরায় আরও ৪ জন অংশগ্রহণকারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, “সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় লোকজন সাধারণত জাল দিয়ে মাছ ধরায় অভ্যস্ত। কিন্তু বড়শিতে মাছ ধরার আনন্দ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে এবং ধৈর্য বাড়াতে এই আয়োজন। প্রতিযোগিতার মোড়কে মাছ ধরাকে উৎসবে রূপ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর