1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

 

সোমবার(২৪ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ মেধা যাচাই পরীক্ষা ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর