1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানীনগরে বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে থানায় মামলা: এলাকায় উত্তেজনা

ওসমানীনগর (সিলেট):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের রেখা আলীর নিজস্ব সম্পত্তি¡র উপর দিয়ে জোরপূর্বকভাবে বিদ্যুতের লাইন টেনে সংযোগ দিচ্ছেন প্রতিবেশি আব্দুল হাসিদ।

ভূক্তভোগী স্থানীয় শালিশান এবং সাদিপুর ইউপি সদস্য মো. এশাম উদ্দিনের সমন্বয়ে লাইন টানতে নিষেধ করলেও বিষয়টি আমলে নেননি আব্দুল হাসিদ।

পরে রেখা আলীর পক্ষে আমরুল হক বাদি হয়ে আব্দুল হাসিদ, সালাম মিয়া, জাবেদুল হক ও ঠিকাদার আক্তার হোসেন এর বিরুদ্ধে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা।

জানা যায়, ২০২১ সালের নভেম্বর মাসে আব্দুল হাসিদ এর কাছ থেকে রেখা আলী বাড়ি নির্মাণের জন্য ১২শতক ভূমি ক্রয় করেন। চলতি বছরের ৫নভেম্বর সকালে আব্দুল হাসিদ বিক্রিত ভূমির উপর দিয়ে বিদ্যুতের লাইন টানার প্রস্তুতি নেন।

এসময় রেখা আলীর লোকজন বাঁধা প্রদান করেন। বাধা অমান্য করে ২১নভেম্বর সকালে আব্দুল হাসিদের লোক আব্দুস সালাম, জাবেদুল হক ও ঠিকাদার আক্তার হোসেন জোরপূর্বক রেখা আলীর ভূমিতে একটি গাছ কেটে বিদ্যুতের লাইন টেনে নেন।

রেখা আলীর পক্ষে আমরুল হক বলেন, আব্দুল হাসিদ লোকজন দিয়ে গাছ কেটে ভূমির উপরে জোরে বিদ্যুতের লাইন টেনেছেন। আমরা বিদ্যুৎ অফিস ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে আব্দুল হাসিদেও কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের জায়গায় সরকারি ভূমি রয়েছে, আমি সরকারি জায়গার উপর দিয়ে লাইন নিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য মো. এশাম উদ্দিন বলেন, রেখা আলী ঘর নির্মাণের জন্য হাসিদ সাবের কাছ থেকেই জায়গা কিনেছেন। এখন বিক্রিত ভূমির উপর তিনি বিদ্যুতের লাইন টানছেন। আমরা লাইন টানতে নিষেধ করলেও তিনি শুনেননি।

পল্লী বিদ্যুতের কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম নাইমুল হাসান বলেন, বিষয়টি আমার নলেজে নাই। আবেদন করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, বিদ্যুতের লাইন টানা ও গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর