1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে সার ডিলার নিয়োগ সংক্রান্ত নীতিমালার অবহিতকরন কর্মশালা।

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

হবিগঞ্জের লাখাইয়ে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা -২০২৫
অবহিতকরন কর্মশালা বুধবার (২৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম।
উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে আয়োজিত কর্মশালায় আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলার বিসিআইসি ও বিএডিসি এর ২০ জন ডিলার, খুচরা ডিলার গন।
অবহিতকরন কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ এর বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আক্তারুজ্জামান বলেন লাখাই উপজেলার নিবন্ধিত ২০ জন ডিলার থেকে যাচাই-বাছাই করে ও সমন্বয় সাধন করে প্রতি ইউনিয়ন এর প্রতি ৩ টি ওয়ার্ডে একজন করে মোট ৫৪ টি ওয়ার্ডের জন্য ১৮ জন ডিলার নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সকল নিয়োগ প্রক্রিয়া ডিলারকে সংসলিষ্ট ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা হতে হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় নীতিমালার আলোকে প্রয়োজনীয় শর্ত পুরন সাপেক্ষে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করা হবে। ডিলার নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির নামে একটির বেশি ডিলারশীপ থেকে থাকলে বা তথ্যে কোন অসংগতি পরিলক্ষিত হলে তা বাতিল বলে গন্য হবে। ইতিপূর্বেকার খুচরা ডিলার এর কোন নিয়ম কার্যকর থাকবেনা। আগামী মার্চ মাসের মধ্যে খুচরা ডিলার গন তাদের জামনত ফেরত নিতে হবে এবং এর পর তারা সার ব্যবসা করতে পারবেন না।
এ বিষয়ে সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ বলেন নীতিমালা অনুযায়ী সার ডিলারদের সমন্বয় সাধন করে ১৮ জন নিয়োগ দানের প্রক্রিয়া গ্রহণ করা হবে। তিনি আরোও নতুন নীতিমালা অনুযায়ী কোন ডিলার পর পর ২ মাস বা বছরে ৩ মাস তাদের নামে বরাদ্দকৃত সার উত্তোলন করতে ব্যর্থ হলে সে ডিলার এর নিয়োগ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর