1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটে রূপালী বাংলাদেশ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার, সিলেট।

দৈনিক রূপালী বাংলাদেশ–এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সিলেট অফিসের ব্যুরো প্রধান সালমান ফরিদ’র সঞ্চালনায় ও স্টাফ রিপোর্টার মো. আব্দুল আহাদ’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রূপালী বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সিলেটসহ সারা দেশে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। তারা আগামী দিনে আরও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নচিত্র তুলে ধরার আহ্বান জানান।

 

এসময় সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পত্রিকার সফলতা ও অগ্রযাত্রা কামনা করে বর্ষপূর্তির কেক কাটা হয়।

সভার শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও পাঠকসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সিলেট ব্যুরো অফিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নবীন সোহেল, রাজীব রাসেল, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো অফিসের ফটোগ্রাফার বাবর জোয়ারদার, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যকারী নির্বাহী কমিটির সদস্য বদরুল ইসলাম মহাসিন। গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদ উদ্দিন, দক্ষিণ সুরমা প্রতিনিধি সানওয়ার আলী, বিশ্বনাথ প্রতিনিধি মো. নুরুল ইসলাম, ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান, সাংবাদিক রাজু আহমদ, সোহেল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর