1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পর্যটনখাতে পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে তাহিরপুরে কর্মশালা

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

পর্যটন পরিষেবা উন্নত ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পর্যটন খাতের সাথে জড়িতদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ টুরিজম বোর্ড আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

টুরিজম বোর্ডের উপপরিচালক বুরহান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। প্রধান অতিথি ছিলেন টুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদুল হাসান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এসএম সাইদুর রহমান।

বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক রুকন উদ্দিন প্রমুখ। এরআগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে একই সভা চলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর