1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারতীয় সহকারী হাই কমিশনের সাথে সিলেট কয়লা আমদানীকারক ও পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারী মি.টি. হাংসিং এর সাথে মতবিনিময় করেছেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় শেওলা স্থল বন্দরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শেওলা স্থল বন্দরের সহকারী পরিচালক মাহাবুব হাসান, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, অর্থ সম্পাদক জাকারিয়া, ইমতিয়াজ জাকির, কার্যকরী সদস্য মো. শাহ আলম, কার্যকরী সদস্য জুয়েল আহমদ, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শেওলা স্থল বন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয় এবং সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে কয়লা ও পাথর আমদানী স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।
নেতৃবৃন্দ ব্যবসায়িক প্রয়োজনে আমদানী ও রপ্তানীকারকদের ভারতে যাতায়াতের সুবিধার্থে বিজনেস ভিসা সহজ প্রাপ্তির বিষয়ে আলোচনা করা হয়। সেকেন্ড সেক্রেটারী মি.টি. হাংসিং বিজনেস ভিসা প্রাপ্তির ব্যাপারে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর