1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন ও বৃক্ষরোপণ

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের লালাখাল গ্রামে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এডুকেশন এন্ড সলিডারিটি অর্গানাইজেশন (এসো) পরিচালিত নতুন শিক্ষা প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও সম্পন্ন করা হয়।

গত তিন মাস ধরে প্রধান শিক্ষক ফয়সাল আহমদের নেতৃত্বে বিদ্যালয়টি কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এখানে প্রধান শিক্ষক ও পাঁচজন সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ মোট ছয়জন স্টাফ নিয়োজিত রয়েছেন এবং নিয়মিত পাঠদান করা হচ্ছে।

স্থানীয়রা মনে করেন, নতুন এই প্রতিষ্ঠানটি শিক্ষাবঞ্চিত এলাকার শিশুদের জন্য সুযোগ ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফয়সাল আহমদের সঞ্চালনায় (এসো) সংগঠনের সভাপতি নাফিসা আক্তার বর্ণা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, (এসো) সংগঠনের নেতা ডলি নাসরিন, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সদস্য মোদাচ্ছির আহমদ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রকিবসহ এলাকার শিক্ষানুরাগীরা নতুন শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত শিক্ষা বিস্তারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী পরবর্তী বৃক্ষরোপণ কার্যক্রমেও অতিথি ও স্থানীয় শিক্ষানুরাগীরা সক্রীয়ভাবে অংশগ্রহণ করেন।

এসো পরিচালিত বিদ্যালয়ের নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে, বিদ্যালয়ের জমি ও সমস্ত খরচ প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকেই বহন করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ প্রকাশ করেছেন।

তারা বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে।

লালাখাল গ্রামের অভিভাবক ও এলাকাবাসী আশা করছেন, এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এক মানসম্মত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং শিক্ষার সুযোগ বাড়ানোর মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর