1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট শহর থেকে উচ্ছেদ হলেও, ঢাকা-সিলেট মহাসড়কে চলে টমটম

আব্দুল হাদী, (ওসমানীনগর) সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

ব্যাটারি চালিত অটো রিক্সা (টমটম) সিলেট শহরে চলাচলে রয়েছে নিষেধজ্ঞা। এ নিয়ে শহরজুড়ে আন্দোলন করেছেন টমটমের ড্রাইভাররা। কিন্তু তাদের আন্দোলন সফল হয়নি। শহরে বন্ধ হওয়া টমটমগুলোর বেশির ভাগই এখন চলছে উপজেলার সড়কে এবং ঢাকা-সিলেট মহাসড়কে। আগের চাইতে টমটমের সংখ্যা বাড়ায় যত্রতত্র গড়ে উটেছে স্ট্যান্ড। চলাচলে নিয়ম নীতির তোয়াক্কা না করায় বাড়ছে সড়ক দূর্ঘটনা।

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর সেতুর উত্তর পাশে রয়েছে টমটমের স্ট্যান্ড। মহাসড়ক দিয়ে দূর পাল্লার গাড়ি চলাচল করলেও সেতু পারাপারের জন্য সেখানে প্রতিনিয়ত যাত্রি উঠানামা করে টমটম। আইনি ভাবে নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের নাকের ডগায় এরকম কার্যকলাপ চললেও কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি কাউ কে। জীবনের ঝুঁকী নিয়ে রাস্তায় চলাফেরা করেন পথচারি এবং যাত্রীবাহি যানবাহন।

উপজেলার তাজপুর বাজারের অংশে মহাসড়কের পূর্বে এবং পশ্চিমে রয়েছে দুইটি সংযোগ সড়ক। এসব সংসযোগ সড়কে টমটম এবং সিএনজি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এসব টমটম এবং সিএনজির স্ট্যান্ড রয়েছে মহাসড়কে। পুরো সড়ক জুড়েই চলে টমটমের রাজত্ব। যে কারনে ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের নানা দূর্ভোগ পোহাতে হয়। বাজার দিয়ে প্রশাসনের কর্তা ব্যাক্তিদের যাতায়াত থাকলে এদিকে কারো নজরধারি নেই।

ঢাকা-সিলেট মহাসড়কে থাকা প্রায় প্রতিটি বাজারেই কম বেশি রয়েছে টমটমের স্ট্যান্ড।এসবের কারনে সৃষ্টি হয় যানজটের।এগুলো যারা চালায় তাদের মধ্যে অনেকেই থাকে অদক্ষ।সড়কের যেদিকে ইচ্ছে চলাচল করে গাড়ির গতিরোধ করে দূর্ঘটনা ঘটায়। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক ছেলেরাই এসব বেটারি চালিত রিক্সা চালায়। কোন ধরনের রোড টেস্ক ছাড়া সড়কে-মহাসড়কে গাড়ি চালালেও তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়নি প্রশাসনিক ভাবে।

যে ভাবে দিন দিন বাড়ছে টমটমের সংখ্যা এতে করে আগামীতে সমস্যার সৃষ্টি হবে বেশি। তাই যথা সময়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করেন সব শ্রেণী পেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর