1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তাহিরপুরে টিটিসি নির্মাণ বাতিল! প্রতিবাদে স্মারকলিপি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছেন সচেতন তাহিরপুরবাসী। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর মাধ্যমে প্রকল্প পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় রবিবার সকালে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, টিটিসি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সম্পাদক ফজলুল করিম সাঈদ, টিটিসি বাস্তবায়ন পরিষদের  সদস্য সচিব মো. সুহেল আলম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তোজাম্মিল হক নাসরুম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, হাওর ও নদী রক্ষা আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এতে উল্লেখ- ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সারাদেশে ৫০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রায় ৩ হাজার ৭৫১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়। সরকারের পক্ষ থেকে ২০২৮ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনাও প্রদান করা হয়। সম্প্রতি হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে তাহিরপুরে নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ পুরোপুরি বাতিল করা হয়।
একনেকে পাশ হওয়া টিটিসি তাহিরপুরে স্থাপনের দাবীতে জেলা প্রশাসকের সার্বিক সহযোগী কামনা করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর