
সুনামগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্প ব্র্যাক এর আয়োজনে জেলা সমাজসেবা অধিদপ্তর ভবনে উদ্বোধনী অধিবেশন ও এসব বিষয়ে কর্মশালা চলে মঙ্গলবার দিনব্যাপী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ইরা এর ফিল্ড কো-অর্ডিনেটর তৃপ্তি দে অনুষ্ঠান পরিচালনা করেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজেএম রেজাউল আলম বিন আনছার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও প্রকল্প পরিচিতি তুলে ধরেন ব্র্যাক এর জেন্ডার রেসপন্সিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ এর প্রোজেক্ট লিড আব্দুল লতিফ খান। জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) ওয়ার্কিং গ্রুপের লক্ষ্য, উদ্দেশ্য ও ভূমিকা উপস্থাপন করেন জেন্ডার এন্ড ক্লাইমেট চেন্জ, ডিআরআর এন্ড হিউম্যানিটারিয়ান অ্যাকশন ইউএন উইম্যান বাংলাদেশ এর প্রোগ্রাম এনালিস্ট এমএস কাজী রাবেয়া এ্যামি।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন উপস্থিতিগণ। জেন্ডার সংবেদনশীল ও মানবিক সাড়াদানে কাজ করবে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার।