1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

টাঙ্গুয়ার হাওর  ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ” বাস্তবায়নে অংশীজন কর্মশালা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

“টাঙ্গুয়ার হাওর  ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ” বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার সকালে এ কর্মশালা চলে সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ সাইদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব ড. মোহাম্মদ মাহে আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (আইসিটি) রুকনুজ্জামান, উপপরিচালক তানবিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন পঙ্কজ কান্তি দে, সুজন এর সভাপতি নুরুল হক আফেন্দি, পরিবেশ অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোহাইমিনুল হক, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর সুরক্ষার জন্য শুধুমাত্র কর্মপরিকল্পনা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। বাস্তবায়নে জরুরী পদক্ষেপ নিতে হবে। হাওরে মাছ, পরিবেশ-প্রতিবেশ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে মতামত দেন অংশীজনরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর