1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মেঘালয় টি এস্টেটের মিথ্যা মামলা প্রত্যাহার ও ইজারা বাতিলের দাবিতে চারিকাটায় বিক্ষোভ সমাবেশ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে দি মেঘালয় টি এস্টেট কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় চারিকাটা ইউনিয়নের ঈদগাঁহ মাঠে এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশস্থলে এলাকার কয়েকটি গ্রামের হাজারো মানুষ মিছিলসহকারে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।

সমাবেশে প্রবীণ মুরব্বী সমছুল হকের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা বদরুল আলম ও এনামুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,

চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলতান করিম, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, উপজেলা জামায়াতের সাবেক আমীর নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন (মেম্বার), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল আহমদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ মেম্বার, ইউনিয়ন জামায়াতের আমীর কামাল উদ্দিন, ইউপি সদস্য মনির আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল মালিক, ছাত্রদল নেতা বদরুল আলমসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করে বলেন, বহুদিন ধরে দি মেঘালয় টি এস্টেট চারিকাটা ইউনিয়নের নিরীহ সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। স্থানীয় ভূমি, চলাচলের রাস্তা ও জনগণের ন্যায্য অধিকার দখলে নিতে বারবার ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে টি এস্টেট কর্তৃপক্ষ সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদ ও প্রতিকার দাবি করেই আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ।

বক্তারা আরও বলেন, চারিকাটা ইউনিয়নের নিরীহ মানুষের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে এলাকার মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে।

 

বিক্ষোভ সমাবেশে চারিকাটা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক কণ্ঠে ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর