1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের উপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

 

“প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যে বুধবার (৩ ডিসেম্বর) সিলেটে উদ্‌যাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা,সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিবিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী নয় বরং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা উচিত। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির কথা বলা হয়েছে। কাজেই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সৃষ্টিকর্তা প্রদত্ত। তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিকভাবে লালন-পালন করলে সম্পদে পরিণত হবে, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। অভিভাবক ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন ফাউন্ডেশনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবন্ধীরা যে বোঝা নয়, তারা রাষ্ট্রের সম্পদ এটি প্রমাণের দায়িত্ব নিতে হবে।

প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে প্রধান অতিথি বলেন, অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে নিতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি সবাইকে সাথে নিয়ে সবার অধিকার নিশ্চিত করে একটি উন্নত দেশ ও বিশ্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য প্রদান করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু ও সাংবাদিক আফতাব চৌধুরী৷ স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। এসময় সিলেট জেলার সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর