1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে সিলেটে জেলা তথ্য অফিসে আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে বুধবার (৩ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তরুণরা অন্যায়ের প্রতিবাদ ও ভালো কাজের প্রশংসা নিঃসংকোচে করতে পারে। তারাই একটা দেশের মূল সম্পদ। তরুণরা জেগে উঠলে কেউ দমাতে পারে না। আজকের পরিবর্তিত বাংলাদেশ তরুণদের আত্মত্যাগের ফসল। নতুন বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো কাজে সফলতার জন্য প্রয়োজন পরিকল্পনা, সততা, নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ। পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে
কোনো উদ্যোগের সাথে কঠোর পরিশ্রমের সংমিশ্রণ ঘটালেই তাতে সফলতা অর্জন সম্ভব। এসময় তিনি তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপদান এবং একটি মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক বলেন, শুরু থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে, আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। সফল উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। অনেক উদ্যোক্তা আছেন যারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। এসময় তিনি প্রশিক্ষণ নিয়ে বসে না থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সভায় অংশগ্রহণকারী তরুণদের প্রতি আহবান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবদুর রউফ শাহ ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর এস এম ইমরোজ এরশাদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরে চলমান বিভিন্ন কোর্সের প্রশিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর