1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে নারীর মৃতদেহ উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভাড়া বাসা হতে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর বুধবার রাত ৮টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব গৌরীশংকর গ্রামের ইমন আহমদ স্ত্রী সানজিদা (২০) কে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একটি টিম হাসপাতালে এবং ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়।

নিহত সানজিদা (২০) পূর্ব গৌরীশংকর গ্রামের ইমরান উদ্দিন জাহেদের মেয়ে ইমন আহমদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পূর্ব গৌরীশংকর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সানজিদা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর