1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এসএমপি’র ছয় থানার ওসিকে একসাথে বদলি

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)’র ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস (পিপিএম- সেবা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানা, শাহপরাণ থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি মডেল থানা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানা, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানা, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিবকে জালালাবাদ থানা ও ইন্সপেক্টর মনির হোসেরকে মোগলাবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একসঙ্গে অফিসার ইনচার্জদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর