1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কে ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে নিহত ১ আহত ৪

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

 

হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কে

ধান বোঝাই ট্র্যাপে  টাক্টরের চাপায় নিখিল দাশ  (৫০)  নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের মনতৈল ও কামড়াপুরের ব্রিজের মধ্যবর্তী এলাকায়  এ ঘটনা ঘটে।

নিহত নিখিল দাস উপজেলার বুল্লা ইউনিয়নের পুর্ব বুল্লা গ্রামের মৃতঃ মোহন লাল দাশের পুত্র।

এঘটনায় নিহতে স্ত্রী দীপিকা রানী দাস (৪০) সহ  ৪জন আহত হয়েছে। আহত অন্যন্যরা হলেন  উর্মিলা রানী দাস (৪০), এবং উদয় ঘোষ (১৬)।

স্থানীয়রা আহতেদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে গুরুতর আহত নিহতের স্ত্রী দীপিকা রানীকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে রেপার্ট করে বলে পারিবারিক সুত্রে  যানা যায়।

পুলিশ ও স্থানীয় প্রতক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধায় বুল্লাবাজার থেকে অতিরিক্ত ধান বোঝাই করা দ্রুত গতির  বেপরোয়া ট্রক্টরটি  মনতৈল ও কামরাপুর ব্রিজের মধ্যেবর্তী স্থানে  পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহি একটি ব্যটারি চালিত টমটমের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে।

সংঘর্ষে ট্রাক্টটরটি চাকা খুলে পড়ে এবং টমটমটি দমরে  মুচড়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়,  এসময়  ঘটনাস্থলে প্রাণ হারান টমটমের যাত্রি নিখিল দাস।

নিহতের সত্যতা নিশ্চিত করে লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি এবং টমটম এবং ট্রাক্টরটি জব্দ করা হয় সেই সাথে  লাশের সুরতহাল রিপোর্টের (আরটিএ) জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে।

আরটিএ সম্পন্ন হলে নিহত নিখিল দাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।, এবং লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংঘর্ষের পর হবিগঞ্জ লাখাই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে স্থানীয় লোকজন ও লাখাই ফায়ার স্টেশনের একটি টিমের সহায়তায় নিরসন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর