1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন নর্থ সিলেট অঞ্চলের ৬১ তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সভা গত( ৫ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন কার্য নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সদস্য বিক্রম গোয়ালার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকারিয়া আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন ভূইয়া মিটু, আইন উপদেষ্টা এ এইচ এম জাফর চৌধুরী বুলবুল, সহ সভাপতি শেখ কাওসার আহমদ, কংকন জ্যোতি ভট্টাচার্য, সহ সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী শাওন, অর্থ সম্পাদক সুবল দাস, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া সুহেল, সাবেক সাধারণ সম্পাদক কাওসার আহমদ প্রমুখ।
সভায় বিভিন্ন চা বাগানে কর্মরত ইউনিট প্রতিনিধিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন দীর্ঘ দিন থেকে বাৎসরিক বোনাস সহ অন্যান্য বকেয়া পরিশোধ করে নাই বাগান কর্তৃপক্ষ। অনেক কর্মচারী অবসরে চলে যাওয়ার পরও গ্র্যাচুইটির টাকা বকেয়া পড়ে আছে। জবাবে সংগঠনের নেতৃবৃন্দ এসকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন আমরা আর অতীতের মত অবহেলিত হয়ে থাকতে চাই না। আমরা সব সময় আমাদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর