1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন অন্ধ প্রতিবন্ধী তাহেরা খাতুন।

রাসেল আহমেদ ( হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের ১০৩তম মানবিক প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার এক্তিয়ারপুর বনগাঁও প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। স্বচ্ছতা গ্রুপের সদস্য কাজী মোস্তাক আহমেদ এর প্রস্তাবে মাধবপুর উপজেলার ৬ নং সহজাহানপু ইউনিয়ন বনগাঁও গ্রামের অসহায় বিধবা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী তাহেরা খাতুনকে আর্থিক সহায়তা প্রদান করে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ।

এলাকার বিভিন্ন সূত্রে জানা যায়, তাহেরা খাতুন দীর্ঘদিন ধরেই অসহায় বাবার বাড়িতে খেয়ে না খেয়ে দিনরাত চলছিল। স্থানীয় একটি সামাজিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ এগিয়ে এসে আর্থিক সহায়তা প্রদান করেছে।

এসময় উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য,
মুফতি সফিকুল ইসলাম ডালিম, হাজী রাসেল আহেমদ, কাজী মোস্তাক আহমেদ, রোকন আহমেদ, মশিউর রহমান মামুন, সাব্বির হোসেন সাগর, এনামুল ইসলাম, মেহদী হাসান এবং স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন
মোঃ মোস্তফা কামাল শিবলী সহকারী শিক্ষক আন্দিউরা উচ্চ বিদ্যালয়, সাংবাদিক ফরাসউদ্দিন, ব্যবসায়ী শাহজাহান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বচ্ছতা গ্রুপ ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সদস্যদের অর্থায়নে মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এরকম মানবিক কাজ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর