
সুনামগঞ্জ জেলা অভিবাসন ও জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ এ সভা চলে। জেলা কর্মসংস্থান অফিসার মো. নাজমুস সাকিব এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মল্লিক মো. মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, র্যাব-৯ সিপিসি-৩ এর ডিএডি ইদ্রিস আলী, সোনালী ব্যাংক পিএলসির এজিএম মোহাম্মদ আতিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ সেন্টার জেলা শাখার সহকারী পরিচালক গাজী নাজমুল ইসলাম, জেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজান, রামরু ডিস্ট্রিক্ট ম্যানেজার নাজমুল হক মনি, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলামসহ জেলা অভিবাসন ও জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।