1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস থেকে ৬১ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের দক্ষ ও দ্রুত অভিযানে পর্যটকবাহী বাস থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৬১ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানা সম্মুখে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এসময় পর্যটকবাহী সৌদিয়া পরিবহন বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৭৭০৪) থামিয়ে সূক্ষ্ম তল্লাশিতে বেরিয়ে আসে দক্ষতার সাথে লুকিয়ে আনা ভারতীয় কম্বলগুলো।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার এসআই মাহমুদুল হাসান। তার নেতৃত্বে পরিচালিত এই অভিযান সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শুরু হয়। তল্লাশির সময় চোরাকারবারী দলের একজন ব্যক্তি কৌশলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাপাসিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে মো. রজিন সরকার (৩৪) কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় ৬১ পিস কম্বলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

৮ ডিসেম্বর সকালে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নিবন্ধন শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চোরাচালান বিরোধী পুলিশি সতর্কতা ও তৎপরতার কারণে সীমান্ত এলাকা আবারও নিরাপত্তার বলয়ে ফিরে এসেছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর