1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুরে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ ডিসেম্বর, সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, বিজয় দিবস জাতির গৌরবময় ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। তাই সকলের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিনুর রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী এ.কে.এম রিয়াজ মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল।

আরো ও উপস্থিত ছিলেন ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমদ, কামরুজ্জামান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, কুদরত উল্লাহ, ইছা মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা আমীর গোলাম কিবরিযা, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন জৈন্তাপুর শাখার সভাপতি মো. ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আম্বিয়া হোসাইনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে। বিজয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর