1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জ প্রেসক্লাবের তফসিল ঘোষণা ২৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়ন দাখিল ১৭ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২০২৬ইং এর তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান লিখিত তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। জেলা পরিষদের ডাকবাংলোতে সকাল ১১ থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন চলবে। আগামী ১৫ ডিসেম্বর সোমবার বেলা ১ টা থেকে ৩ টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ১৭ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র জমা নেয়া হবে বেলা ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত।

ওই দিনই মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা ৩টা থেকে ৪ টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্টিত হবে। ঘোষিত তফসিল অনুষ্টানে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, অলিউর রহমান, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী। এছাড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সাধারণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাব সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ। সভায় সাধারণ সম্পাদক বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া ক্লাবের সার্বিক বিষয়ে আলোচনাসহ আগামী ২৫ ডিসেম্বর প্রেসক্লাবের নির্বাচনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর