1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

পরিচ্ছন্নতা পক্ষ উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

“পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নাগরিক জীবন” এই শ্লোগান নিয়ে পরিচ্ছন্নতা পক্ষ (৮-২২ ডিসেম্বর, ২০২৫) উপলক্ষে নাগরিক সমাবেশ করেছে সুনামগঞ্জ পৌরসভা। জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সোমবার দুপুরে এ সমাবেশ চলে। পৌরসভার হিসাবরক্ষক সন্তোষ কুমার দাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পৌরসভা প্রশাসক মো. মতিউর রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খান। উন্মুক্ত আলোচনা পর্বে মতামত ও পরামর্শ তুলে ধরেন নাগরিকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধানগন, গণমাধ্যমকর্মী ও রেস্টুরেন্ট মালিকগন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতা পক্ষ প্রচারণায় বিশাল র্যারী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। উল্লেখ্য, ১৯১৯ সালে গঠিত সুনামগঞ্জ পৌরসভা ৩২ দশমিক ১৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গঠিত। ক্লিন সুনামগঞ্জ হিসেবে গড়ে তুলতে কাজ করছে পৌরসভা কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর