
দুর্নীতির কালো ছায়া আমাদের স্বাভাবিক সম্ভাবনা’কে নষ্ট করে ফেলে। আমরা যদি নিজেদের দায়িত্ব স্বচ্ছতা-জবাবদিহীতার সাথে করতে পারি, শুধু তাই নয় এ বিশ্বাস আমাদের মনের মধ্যে থাকে তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে চলে এ অনুষ্ঠান। জেলা প্রশাসন সম্মুখে ‘জুলাই চত্বরে’ জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবস উদযাপন করা হয়। এর আগে বর্ণাঢ্য র্যালি নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
সাংবাদিক খলিল রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা নুরুল মোমেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি কানিজ সুলতানা প্রমুখ।