
লাখাইয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরুধী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত।
র্যালি, মানববন্ধন পরবর্তী উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আলোচনা সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুল করিম এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম,লাখাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জাহিদুল হক।
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা “এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচীব ভভেন্দ্র কিশোর ভট্টাচার্য।আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, বিআরডিবি এর চেয়ারম্যান আল আমিন ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লিটন চন্দ্র সূত্রধর,জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ জুনাইদ, শিক্ষার্থী ফাহিমা আক্তার, মোহাম্মদ কিবরিয়া প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আবু সাইদ মোহাম্মদ জুনাইদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন লিটন চন্দ্র সূত্রধর।
সভায় বক্তাগন বলেন নীতি ও নৈতিকতার ব্যত্যয় ঘটলেই দূর্নীতি।দূর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে।এ থেকে বেরিয়ে আসতে হলে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই। দেশের অগ্রযাত্রা ও কাংখিত উন্নয়নে প্রধান অন্তরায় দূর্নীতি।দূর্নীতির মূলোৎপাটন করতে হলে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে যুব সমাজ ও শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করতে হবে।