1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে জলমহাল নিয়ে সংঘর্ষ আহত ৫০

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

লাখাইয়ে জলমহালকে কেন্দ্র করে দুইপক্ষের বিরোধের জেরে ফের দুই পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের নারী পুরুষ সহ অনন্ত অর্ধশতাদিক আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, লাখাইর ধলেশ্বরীর ‘খাঞ্জা বিল’কে কেন্দ্র করে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপমের লোকজন ও স্থানীয় হারিছ মিয়ার লোকজনের মাঝে উত্তেজনা চলে আসছিলো এবং উক্ত জলমহাল নিয়ে ইতিপূর্বেও একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটে।

গত কয়দিনে এনিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠলে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাখাই টাউনশিপ এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ফের সংঘর্ষে জড়ালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশের একটি দল স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের দ্রুত হস্তক্ষেপে দাঙ্গাবাজরা ছত্রবঙ্গ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ওসি তদন্ত কৃষ্ণচন্দ্র মিত্র জানান
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা আহত হয়েছে।

সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন বলে যানা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর