1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও হিট ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা গেইট থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জৈন্তাপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

জৈন্তাপুর হিট ফাউন্ডেশনের সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আম্বিয়া হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলার হিট ফাউন্ডেশনের উপদেষ্টা বাহারুল আলম বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হেলাল আহমদ, জৈন্তাপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহেল আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ফয়েজ আহমদ এবং ১নং নিজপাট ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আহমদ।

এছাড়া হিট ফাউন্ডেশনের সহসভাপতি হোসেন আহমদ, সুহেল আহমদ, ইউপি সদস্য মিনু রানী দেব, সাহেদ আহমদ, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, আসহার উদ্দিন তুহিন, মকসুদুল আম্বিয়া, মাইদুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সকল শ্রেণী পেশার মানুষের মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর