1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাবাজার পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি হলেন সাইফুল ইসলাম বাবু

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

দেশের বহুল আলোচিত ও ঐতিহ্যবাহী জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইফুল ইসলাম বাবু।

 

তিনি সিলেট জেলার সীমান্ত ঘেষা জনপদ জৈন্তাপুর উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

বুধবার (১০ই ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পত্রিকার প্রধান কার্যালয়ে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মোঃ ইউসুফ আলী স্বাক্ষরিত এই নিয়োগপত্রটি তার হাতে তুলে দেন পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ তারেক হাসান।

 

এ সময় উপস্থিত ছিলেন সিটি এডিটর মোস্তাফিজুর রহমান বিপ্লব, পত্রিকার বানিজ্যিক ব্যবস্হাপক আনজুম সারোয়ার ও আবুল কালাম আজাদ।

 

সাংবাদিক সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ২ নং লক্ষিপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার (অবঃ) এম এ হান্নানের বড় ছেলে। তিনি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য।

 

এদিকে সদ্য নিয়োগ পাওয়া সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, দৈনিক বাংলাবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সিটি এডিটর,

বার্তা সম্পাদক ও সিলেট ব্যুরো প্রধান জুলফিকার তাজুল সহ পত্রিকা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

তিনি বলেন, সত্যের মুখোমুখি প্রতিদিন স্লোগানে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দৈনিক বাংলাবাজার পত্রিকা যেভাবে পাঠকদের নিকট জনপ্রিয়, তদ্রূপ এই পত্রিকার একজন উপজেলা প্রতিনিধি হয়ে যেন দায়িত্বশীলতার সহিত ভূমিকা রাখতে ও জৈন্তাপুর উপজেলার গণমানুষের কল্যাণে প্রকৃত চিত্র ও সংবাদ যেন বাংলাবাজার পত্রিকার মাধ্যমে তুলে ধরতে পারেন, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

প্রসঙ্গত, সাংবাদিক বাবু এর আগে জাতীয় দৈনিক ভোরের কাগজসহ স্থানীয় প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে এসেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর